মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৪:৪১ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নওগাঁয় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নওগাঁর ধামইরহাট উপজেলায় জমিতে ধান রোপণের কাজ করতে গিয়ে বজ্রপাতে আবু বক্কর সিদ্দিক (৫০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার আলমপুর ইউনিয়নের মঙ্গোলিয়া এলাকার একটি ফসলি মাঠে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশের মাঠে রোপা ধান লাগানোর কাজে যান আবু বক্কর সিদ্দিক। কাজ করার একপর্যায়ে হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ধামইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

ধামইরহাট থানার ডিউটি অফিসার এএসআই রায়হান জানান, এটি প্রাকৃতিক দুর্যোগজনিত মৃত্যু। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচি প্রত্যাহার: ৪ অক্টোবর যোগদান ও পদায়নের তারিখ ঘোষণা

নওগাঁয় ধান রোপণের সময় বজ্রপাতে কৃষকের মৃত্যু

আপডেট সময় : ০৩:০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬