মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

এনআইডি সংশোধনে ইসির চার সদস্যের কমিটি গঠন

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনের আবেদন প্রক্রিয়া সহজ ও দ্রুততর করতে নির্বাচন কমিশন (ইসি) চার সদস্যের একটি কমিটি গঠন করেছে। রোববার ইসির এনআইডি অনুবিভাগের সহকারী পরিচালক হাবিবা আখতার স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়েছে।

কমিটি গঠনের উদ্দেশ্য হলো, জাতীয় পরিচয়পত্র সংশোধনের আবেদন নিষ্পত্তির ক্ষেত্রে প্রমাণক যাচাই-বাছাই প্রক্রিয়াকে আরও সহজীকরণ। এনআইডি অনুবিভাগের পরিচালক (নিবন্ধন ও প্রবাসী) এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন।

কমিটির কার্যপরিধিতে পরিবর্তনের ধরন অনুযায়ী শ্রেণিকরণ এবং নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় প্রমাণকের তালিকা প্রস্তুত করার কথা বলা হয়েছে। বিশেষত, ‘ঘ’ ক্যাটাগরির আবেদনগুলোতে প্রমাণকের অপর্যাপ্ততার কারণে বাতিল হয়ে যাওয়া এবং পুনরায় দাখিলকৃত আবেদনগুলোর নিষ্পত্তির বিষয়ে সুপারিশ প্রদান করবে এই কমিটি। এছাড়াও, দ্রুত নিষ্পত্তির জন্য করণীয় এবং ইলেকট্রনিক অ্যাকশন নেওয়ার সময় উদ্ভূত জটিলতা নিরসনে সিএমএস পোর্টালে প্রয়োজনীয় মডিফিকেশন বিষয়েও মতামত দেবে কমিটি।

বর্তমানে দেশে ১২ কোটি ৮৩ লক্ষ ২৩ হাজার ২৪০ জন নিবন্ধিত ভোটার রয়েছেন, যার মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লক্ষ ১২ হাজার ৭৩১ জন, নারী ৬ কোটি ৩১ লক্ষ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার ১ হাজার ২৪৩ জন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ৯ রোহিঙ্গা আটক

এনআইডি সংশোধনে ইসির চার সদস্যের কমিটি গঠন

আপডেট সময় : ০৯:৪৬:২২ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬