মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১১:৫৯ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

গণভোটের রায় মানতে সরকারকে বাধ্য করা হবে: জামায়াত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, রাষ্ট্রব্যবস্থার সংস্কারের জন্য জনগণ জুলাই বিপ্লবে জীবন দিয়েছে এবং গণভোটে সংস্কারের পক্ষে রায় দিয়েছে। সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে ভবিষ্যতে তা মানতে বাধ্য করা হবে।

রোববার বিকেলে রাজধানীর সায়েন্স ল্যাব মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এই জনসভার আয়োজন করা হয়।

রফিকুল ইসলাম খান অভিযোগ করেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে বিএনপি সরকার গণভোটের রায় বাতিল করে দিয়েছে। তিনি বলেন, যে সরকার দেশের ৭০ শতাংশ জনগণের রায় বাতিল করে, তাকে জনগণের সরকার বলা যায় না। তিনি সরকারকে সতর্ক করে বলেন, কোনো ফ্যাসিবাদী সরকারকে বাংলাদেশের জনগণ বেশিদিন সহ্য করেনি এবং করবেও না। হাসিনার পথে হাঁটলে হাসিনার মতোই বিদায় নিতে হবে।

তিনি আরও বলেন, বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাও মেনে নিতে চায়নি। কিন্তু আন্দোলনের মুখে তারা তা মেনে নিতে বাধ্য হয়েছিল। এখনো সময় থাকতে গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে তা বাস্তবায়নে বাধ্য করা হবে। তিনি জামায়াতে ইসলামীকে নিয়ে ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বলেন, যারা এই দলের অগ্রযাত্রা থামাতে চেয়েছে, তারা নিজেরাই নিঃশেষ হয়ে গেছে।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্যে ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেন, যারা বিপ্লবের ফল ভোগ করছে, তারা বিপ্লবকে অস্বীকার করছে। বিপ্লব-পরবর্তী সরকার জনগণের সরকারে পরিণত হতে পারেনি, বরং বিএনপির দলীয় সরকারে পরিণত হয়েছে এবং সর্বত্র দলীয়করণ করছে। তিনি বলেন, যারা কথা দিয়ে কথা রাখে না, তারা প্রতারক ও মোনাফেক। বিএনপি জাতির সঙ্গে প্রতারণা ও মোনাফেকি করছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভাসানচর থেকে পালানোর চেষ্টাকালে ৯ রোহিঙ্গা আটক

গণভোটের রায় মানতে সরকারকে বাধ্য করা হবে: জামায়াত

আপডেট সময় : ০৯:৪৬:৪৯ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬