মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নওগাঁয় ধর্ষণের শিকার শিশুর পাশে বিএনপি: ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান

নওগাঁর ধামইরহাট উপজেলায় ধর্ষণের শিকার ছয় বছরের এক শিশুর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। অসহায় এই পরিবারকে ঈদ উপহারের পাশাপাশি নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রোববার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কমিটির কৃষি বিষয়ক সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খানের পক্ষ থেকে শিশুটির বাড়িতে গিয়ে এই সহায়তা প্রদান করেন দলের স্থানীয় নেতাকর্মীরা।

এ সময় ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. হানজালা, যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম লিটন, যুবদল নেতা রুবেল হাসান রতন, আব্দুল আলিম, ওমর ফারুক রোমন, আবু সুফিয়ান পান্না, আল-আমিন হোসেন এবং দেওয়ান তানজির আহমেদসহ স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপস্থিত নেতাকর্মীরা জানান, এই অসহায় পরিবারের পাশে দাঁড়ানো তাদের সামাজিক ও মানবিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও দলীয়ভাবে তাদের প্রয়োজনীয় সহায়তা করার চেষ্টা অব্যাহত থাকবে বলে তারা আশ্বাস দেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

নওগাঁয় ধর্ষণের শিকার শিশুর পাশে বিএনপি: ঈদ উপহার ও আর্থিক সহায়তা প্রদান

আপডেট সময় : ১১:৩৮:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬