মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২৫ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

নারায়ণগঞ্জে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেপ্তার ২

নারায়ণগঞ্জ শহরে মাদক কারবারিদের হামলায় এক পুলিশ কর্মকর্তা ও তার সোর্স আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকেলে শহরের গলাচিপা ও আলমখান লেনের মাঝামাঝি রেললাইন সংলগ্ন থানকাপড় মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, রেলস্টেশন ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান ও তার সোর্স ওই এলাকায় মাদক সেবন ও বিক্রয়ের অভিযোগে কয়েকজনকে আটকের চেষ্টা করেন। এ সময় ৭ থেকে ৮ জন অভিযুক্ত পালিয়ে যায়। কিছু সময় পর তারা আবারও সংঘবদ্ধ হয়ে ফিরে আসে এবং পুলিশ সদস্যদের ওপর হামলা চালায়।

হামলাকারীরা একদল লোক জড়ো করে পুলিশের ওপর চড়াও হলে, পুলিশ সদস্যরা নিজেদের বাঁচাতে দ্রুত নিরাপদ স্থানে সরে যান। পরে পুলিশ অভিযান চালিয়ে গলাচিপা এলাকার দেলোয়ার হোসেনের ছেলে অনিক (২৮) এবং একই এলাকার মো. হারুন শেখের ছেলে মিস্টার (২৬) নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে।

এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও ক্রাইম) তারেক আল মেহেদী জানান, তারা এসআই মিজানকে মারধরের ঘটনার বিষয়ে অবগত আছেন। ঘটনার কারণ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং দুজনকে আটক করা হয়েছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও বিস্তারিত তথ্য জানানো হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

নারায়ণগঞ্জে পুলিশের ওপর মাদক কারবারিদের হামলা, গ্রেপ্তার ২

আপডেট সময় : ১১:৩৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬