মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২৬ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

বগুড়ার ধুনট উপজেলায় মশাল মিছিল থেকে ককটেল বিস্ফোরণের অভিযোগে দায়ের করা বিস্ফোরক আইনের এক মামলায় ইমরুজ রায়হান তানজিম (২৬) নামে এক স্বেচ্ছাসেবকলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং রোববার দুপুর ১২টার দিকে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ইমরুজ রায়হান তানজিম উপজেলার কান্তনগর গ্রামের হাতেম আলীর ছেলে এবং কালেরপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহসভাপতি হিসেবে পরিচিত।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৩০ নভেম্বর রাত আনুমানিক ২টার দিকে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা চৌকিবাড়ি ইউনিয়নের ভুবনগাঁতী উত্তরপাড়া তিনমাথা এলাকায় একটি মশাল মিছিল বের করেন। অভিযোগ রয়েছে, মিছিলকারীরা এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে।

এই ঘটনার প্রেক্ষিতে গত ১০ ডিসেম্বর উপজেলার গোপালনগর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাজু আহম্মেদ বাদী হয়ে ধুনট থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় ৩৫ জনের নাম উল্লেখসহ আরও ৬০ থেকে ৭০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়। ইমরুজ রায়হান তানজিমকে এই মামলার অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানিয়েছেন, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

বগুড়ার ধুনটে বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবকলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৩৫:২১ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬