মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ১০:২৪ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬

পরশুরামে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

ফেনীর পরশুরাম উপজেলায় সীমান্ত এলাকা থেকে বিপুল পরিমাণ ভারতীয় চোরাই ওষুধসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মির্জানগর ইউনিয়নের পূর্ব নিজ কালিকাপুর গ্রামের মোস্তফার ছেলে মো. সরোয়ার (৩০) এবং তার সহযোগী মৃত বজলের রহমানের ছেলে এমরান (৫২)। গত রোববার সকাল সাড়ে ৬টার দিকে মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর গ্রামে সরোয়ারের বাড়ি থেকে তাদের আটক করে পরশুরাম মডেল থানা পুলিশ।

পুলিশ জানায়, ভারত থেকে অবৈধভাবে বিপুল পরিমাণ ওষুধ মজুত করার খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। গ্রেপ্তারকৃতরা দীর্ঘদিন ধরে ওষুধ চোরাচালানের সঙ্গে জড়িত। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন প্রকারের ইনজেকশন, ক্যাপসুলসহ বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়। জব্দকৃত এসব ওষুধের বাজার মূল্য প্রায় ২ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে পুলিশ জানিয়েছে।

পুলিশের জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানিয়েছে, তারা শুল্ক ফাঁকি দিয়ে এসব ভারতীয় ওষুধ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিতো। তাদের সঙ্গে পরশুরাম পৌর এলাকার অনন্তপুর গ্রামের মো. রাজু নামে আরও এক ব্যক্তি জড়িত রয়েছেন বলেও তারা স্বীকার করেছে।

এ ঘটনায় সরোয়ার, এমরান ও রাজুকে আসামি করে পরশুরাম মডেল থানায় একটি মামলা দায়ের করেছে পুলিশ।

পরশুরাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফুল ইসলাম জানান, অবৈধভাবে শুল্ক ফাঁকি দিয়ে ভারত থেকে ওষুধ এনে মজুত ও বিক্রির অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি আরও জানান, গ্রেপ্তারকৃত সরোয়ারের বিরুদ্ধে এর আগেও মানব পাচার মামলায় দীর্ঘদিন কারাভোগের রেকর্ড রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানির প্রস্তাব বাংলাদেশের

পরশুরামে সীমান্ত থেকে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধসহ দুই চোরাকারবারি গ্রেপ্তার

আপডেট সময় : ১০:৩২:২০ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬