ঢাকা ১২:২৫ পূর্বাহ্ন, সোমবার, ১৬ মার্চ ২০২৬

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই ড্রেজার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীর মোহনা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে দুই ড্রেজার মালিককে মোট সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছেন।

রোববার বিকেলে উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। বাবুগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুন্নাহার তামান্না এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।

অভিযানে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ড্রেজার মালিক মনির হোসেন প্যাদাকে দুই লাখ টাকা এবং এনামুল সিকদারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না জানান, উপজেলার পূর্ব ভুতের দিয়া এলাকায় অবস্থিত বালু মহালের ইজারা বাতিল করা হলেও একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এই অবৈধ বালু উত্তোলনের কারণে সন্ধ্যা ও আড়িয়াল খাঁ নদীতে ভয়াবহ ভাঙন দেখা দিয়েছে, যা পরিবেশের জন্যও মারাত্মক হুমকি।

তিনি আরও জানান, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে প্রশাসনের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয়: যুদ্ধবিরতি বা সমঝোতার প্রস্তাব দেয়নি ইরান

বাবুগঞ্জে অবৈধ বালু উত্তোলন: দুই ড্রেজার মালিককে সাড়ে তিন লাখ টাকা জরিমানা

আপডেট সময় : ১০:২৭:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬