ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জে মর্মান্তিক ঘটনা: ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের বন্দরে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে আরাফাত (১১) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার দুপুরে উপজেলার লাঙ্গলবন্দ প্রেমতলা এলাকায় এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

মৃত আরাফাত বন্দরের বারপাড়া এলাকার আছা মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, আরাফাত তার কয়েকজন বন্ধুর সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমেছিল। গোসলের একপর্যায়ে সে নদের পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং দীর্ঘক্ষণ তল্লাশি চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করেন।

সোনারগাঁ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার জাহিদ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রোববার দুপুরের দিকে বন্ধুদের সঙ্গে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে আরাফাত তলিয়ে যায়। খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে গোপনে তথ্য দিন: ডিএমপি কমিশনারের আহ্বান

নারায়ণগঞ্জে মর্মান্তিক ঘটনা: ব্রহ্মপুত্র নদে ডুবে শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৯:১৪:০৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬