নাটোরের সিংড়ায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার সিংড়া গোল-ই আফরোজ সরকারি কলেজ মাঠে এই আয়োজন করা হয়।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আল-আমিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মাহমুদুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সাবেক সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর কর্মপরিষদ সদস্য প্রফেসর সাইদুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাস্টার আফছার আলী, উপজেলা জামায়াতের আমির অধ্যাপক আ ব ম আমান উল্লাহ, পৌর জামায়াতে ইসলামীর আমির ও জামায়াত মনোনীত মেয়র প্রার্থী মাওলানা সাদরুল উলা, সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি আব্দুল মন্নাফ, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য আব্দুল কাহ্হার সিদ্দিক কামরুল, জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মীর মো. কুতুবুল আলম এবং উপজেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. ইমরান ফরহাদ।
স্থানীয় নেতাকর্মী, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই ইফতার মাহফিলে অংশ নেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয় এবং উপস্থিত সবার মাঝে ইফতার পরিবেশন করা হয়।
রিপোর্টারের নাম 






















