কক্সবাজারের উখিয়া উপজেলায় ‘বখতিয়ার আহমদ মেম্বার স্মৃতি ফাউন্ডেশন’-এর পক্ষ থেকে সাত শতাধিক অসহায় ও দরিদ্র পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। এই মানবিক কার্যক্রমে এলাকার সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটেছে।
শনিবার দুপুরে উপজেলার কুতুপালং এলাকায় রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
জানা গেছে, মরহুম বখতিয়ার আহমদ মেম্বারের স্মৃতিকে স্মরণ ও সম্মান জানাতে তাঁর প্রতিষ্ঠিত এই ফাউন্ডেশন প্রতি বছরই ঈদ উপলক্ষে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করে থাকে।
এ প্রসঙ্গে রাজাপালং ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন বলেন, তাঁর বাবার স্মৃতিকে বাঁচিয়ে রাখতে এবং এলাকার অসহায় মানুষের পাশে দাঁড়াতে এই ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে এ ধরনের জনহিতকর কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
রিপোর্টারের নাম 






















