মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২

গ্রিসের অ্যাটিকা-বোয়োতিয়া সীমান্তে ভয়াবহ দাবানল নিয়ন্ত্রণে কাজ করার সময় আকাশপথে দুটি হেলিকপ্টারের সংঘর্ষে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন ডেনিশ পাইলট এবং গ্রিক ফায়ার সার্ভিসের একজন লিয়াজোঁ কর্মকর্তা রয়েছেন। এই ঘটনায় অপর একটি হেলিকপ্টারে থাকা ব্রিটিশ পাইলট এবং গ্রিক সমন্বয়ক অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন।

স্থানীয় কর্তৃপক্ষের তথ্যমতে, ভাড়া করা দুটি বেল হেলিকপ্টার রাজধানী এথেন্সের প্রায় ৬৫ কিলোমিটার পশ্চিমে দাবানল নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল। দুর্ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, একটি হেলিকপ্টার অন্যটির রোটরে আঘাত করার পর তাতে আগুন ধরে যায় এবং উভয় হেলিকপ্টারই বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর জীবিত উদ্ধার হওয়া দুই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে, অন্য হেলিকপ্টারের নিহত দুই আরোহীকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

প্রধানমন্ত্রী কিরিয়াকোস মিৎসোটাকিস এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে জানান, গ্রিক সমন্বয়ক ও ডেনিশ পাইলটের অকাল মৃত্যু জাতিকে গভীর শোকাহত করেছে এবং তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই দুর্ঘটনার পর নিরাপত্তার স্বার্থে দেশজুড়ে সব বেল হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। তবে আগুন নেভানোর কাজ নিরবচ্ছিন্নভাবে চালিয়ে যেতে এরিকসন এয়ার-ক্রেন, চিনুক হেলিকপ্টার এবং ক্যানাডাইয়ার ওয়াটার-বোম্বিং এয়ারক্রাফটগুলো ব্যবহার করা হচ্ছে।

উল্লেখ্য, চলমান তীব্র তাপপ্রবাহের মধ্যে গ্রিসের বিভিন্ন অঞ্চলে একাধিক দাবানল ছড়িয়ে পড়েছে। বিশেষজ্ঞরা জলবায়ু পরিবর্তনের প্রভাবে দাবানল সৃষ্টির অনুকূল পরিবেশ ঘন ঘন তৈরি হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে প্রশ্নফাঁস: আন্দোলনকারী ‘ককরোচ’ পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী বৈঠক

গ্রিসে দাবানল নেভাতে গিয়ে দুই হেলিকপ্টারের সংঘর্ষে নিহত ২

আপডেট সময় : ০১:০৪:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬