মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০২:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

রাঙামাটিতে মাদক কারবারী যুবলীগ নেতা মাসুম আটক

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় চন্দ্রঘোনা থানা পুলিশের বিশেষ অভিযানে একাধিক মামলার আসামি ও চিহ্নিত মাদক কারবারী যুবলীগ নেতা মাসুম তালুকদারকে (৩৫) আটক করা হয়েছে। রোববার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের শফিপুর এলাকা থেকে চন্দ্রঘোনা থানা পুলিশের একটি দল তাকে গ্রেফতার করে। মাসুম তালুকদার শফিপুর ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃত মাসুম তালুকদার ওরফে ছোট মাসুম দীর্ঘদিন ধরে বাঙ্গালহালিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার পাশাপাশি এলাকায় সক্রিয়ভাবে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলেন। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ সাকের আহমেদ জানান, বিশেষ অভিযানের মাধ্যমে রাঙামাটি সদর থানায় দায়েরকৃত একাধিক মামলার আসামি এবং কুখ্যাত মাদক ব্যবসায়ী মাসুম তালুকদার ওরফে ছোট মাসুমকে গ্রেফতার করা হয়েছে। তাকে আজ চন্দ্রঘোনা থানা এবং রাঙামাটি কোতোয়ালি থানায় দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতে প্রশ্নফাঁস: আন্দোলনকারী ‘ককরোচ’ পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী বৈঠক

রাঙামাটিতে মাদক কারবারী যুবলীগ নেতা মাসুম আটক

আপডেট সময় : ০১:০৫:০৫ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬