মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

মানিকগঞ্জের কৃতী সন্তান, শিল্প-বিপ্লবের অগ্রদূত, শিক্ষানুরাগী, জনহিতৈষী, বরেণ্য রাজনীতিবিদ ও সাবেক মন্ত্রী মরহুম হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কোরআন খতম, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার বাদ মাগরিব মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত এই অনুষ্ঠানে বক্তারা মরহুম হারুণার রশিদ খান মুন্নুর বর্ণাঢ্য কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, শিল্পায়ন, শিক্ষা বিস্তার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে তিনি মানিকগঞ্জসহ দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার আদর্শ ও কর্ম নতুন প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে বলেও বক্তারা উল্লেখ করেন।

জেলা জাসাসের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওহিদুল ইসলাম বিশ্বাস লোটাসের সভাপতিত্বে এবং সদস্য সচিব শামীম বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক রফিক উদ্দিন ভূঁইয়া হাবু। অনুষ্ঠানে বিএনপি ও জাসাসের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সবশেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ১২ ফিলিস্তিনি নিহত, যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘিত

মানিকগঞ্জে সাবেক মন্ত্রী হারুণার রশিদ খান মুন্নুর ৯ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল

আপডেট সময় : ১২:০০:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬