মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ভারতে প্রশ্নফাঁস: আন্দোলনকারী ‘ককরোচ’ পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী বৈঠক

ভারতে প্রশ্নফাঁস কাণ্ডের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে মাসব্যাপী আন্দোলনের পর নিজেদের ভবিষ্যৎ কর্মসূচি ঠিক করতে বৈঠকে বসছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)। সংগঠনটির সূত্রমতে, আগামী ৫ আগস্ট মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরে সিজেপি প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকের বাসভবনে এই বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সংগঠনের মূল সদস্যরা পরবর্তী কর্মসূচি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। গত মাসে প্রশ্নফাঁসের প্রতিবাদে দিল্লির যন্তর মন্তরে চলা আন্দোলনের পর সিজেপি-এর কর্মী ও স্বেচ্ছাসেবকদের কিছু সময় পরিবারের সঙ্গে কাটাতে বলা হয়েছিল। পাশাপাশি শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে আলোচনা করে তাদের মতামত ও পরামর্শ নিয়ে বৈঠকে যোগ দিতে বলা হয়েছে।

সংগঠনটি জানিয়েছে, বৈঠকের পর ৫ আগস্ট একটি সংবাদ সম্মেলনে তাদের পরবর্তী পদক্ষেপ ঘোষণা করা হবে।

তাদের দাবি, পূর্বে সিজেপি-এর নেতৃত্বে হওয়া আন্দোলনটি দেশজুড়ে ‘জেন জি’ প্রজন্মের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছিল। তাদের আরও দাবি, ওই আন্দোলনের পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান গত সপ্তাহে পদত্যাগ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরায় মহাকাশের অভূতপূর্ব ছবি: লক্ষ লক্ষ গ্যালাক্সি ও নক্ষত্রের সমাহার

ভারতে প্রশ্নফাঁস: আন্দোলনকারী ‘ককরোচ’ পার্টির ভবিষ্যৎ কর্মপন্থা নির্ধারণী বৈঠক

আপডেট সময় : ০২:০৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬