মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৫:২৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) তেহরানের বৈদেশিক সম্পর্কের মূল ভিত্তি হিসেবে কাজ করবে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ মন্তব্য করেন।

পেজেশকিয়ান জানান, এই সমঝোতা স্মারকটি ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সদস্যদের সম্মিলিত বুদ্ধিমত্তা ও দূরদর্শিতার ফসল এবং কাউন্সিলের সকল সদস্য এ বিষয়ে একমত পোষণ করেছেন। তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, এই সমঝোতা স্মারক ভবিষ্যতে আমাদের পররাষ্ট্র সম্পর্কের ভিত্তি হয়ে উঠবে।’

ইরানের প্রেসিডেন্ট আরও বলেন, ‘শত্রুপক্ষকে তারা যে বিষয়ে স্বাক্ষর করেছে, তা মানতে বাধ্য করতে আমাদের চেষ্টা চালিয়ে যেতে হবে। এই সমঝোতা আমাদের দেশ, অঞ্চল এবং মিত্রদের নিরাপত্তা আরও শক্তিশালী করবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইউরোপে তীব্র তাপপ্রবাহ: দ্রুত শীতাতপ নিয়ন্ত্রক সরবরাহে চীনের কৌশলগত রেল রুট ব্যবহার

যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা ইরানের পররাষ্ট্রনীতির ভিত্তি হবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

আপডেট সময় : ০৩:০৭:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬