মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক নেই

পাবনার ঈশ্বরদীতে অভিযান চালিয়ে একটি ময়লার স্তূপ থেকে দুটি আগ্নেয়াস্ত্র ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

শনিবার দুপুরে উপজেলার পাকশী বাজার জামে মসজিদের পূর্ব পাশে অবস্থিত একটি ময়লার স্তূপ থেকে বস্তাবন্দী অবস্থায় এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকশী এলাকায় অভিযান চালায় পাকশী পুলিশ ফাঁড়ির সদস্যরা। তল্লাশির এক পর্যায়ে ময়লার স্তূপ থেকে লাল ও হলুদ রঙের প্লাস্টিকের একটি বস্তার ভেতর থেকে দুটি ওয়ান শুটার গান এবং ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক ধারণা অনুযায়ী, কোনো অপরাধী চক্র অপরাধ সংঘটনের উদ্দেশ্যে অস্ত্রগুলো নিয়ে এলাকায় প্রবেশ করেছিল। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা অস্ত্রগুলো ফেলে পালিয়ে যায়।

এ বিষয়ে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এবিএম মনিরুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারে পুলিশের এই তৎপরতা অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরায় মহাকাশের অভূতপূর্ব ছবি: লক্ষ লক্ষ গ্যালাক্সি ও নক্ষত্রের সমাহার

ঈশ্বরদীতে ময়লার স্তূপ থেকে আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার, আটক নেই

আপডেট সময় : ১০:০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬