ঢাকা ১২:০৬ পূর্বাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২৬

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস শ্রমমন্ত্রীর

আসন্ন ঈদুল ফিতরের আগেই দেশের শিল্পকারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি জানিয়েছেন, ইতোমধ্যে বেশ কিছু কারখানার শ্রমিকরা তাদের পাওনা পেয়েছেন এবং বাকিরাও দ্রুত সময়ের মধ্যে পেয়ে যাবেন।

শনিবার বিকেলে শাহী ঈদগাহ পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও উল্লেখ করেন, শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের বিষয়ে মালিকপক্ষের সঙ্গে সরকারের নিয়মিত যোগাযোগ অব্যাহত আছে এবং সরকার এ বিষয়ে সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। মন্ত্রী আশা প্রকাশ করেন, এবার শ্রমিকরা আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করতে পারবেন।

একই সময়ে মন্ত্রী মালদ্বীপে গ্যাস বিস্ফোরণে পাঁচ বাংলাদেশি শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, মালদ্বীপের আইন অনুযায়ী সকল প্রক্রিয়া সম্পন্ন করে নিহতদের মরদেহ দেশে ফিরিয়ে আনা হবে। এছাড়া, সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ করে নিহতের পরিবারকে ক্ষতিপূরণ পাইয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে সরকারের তিনটি মন্ত্রণালয় সার্বক্ষণিক খোঁজখবর রাখছে জানিয়ে আরিফুল হক চৌধুরী বলেন, প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে নিবিড় পর্যবেক্ষণ চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াবের নতুন সভাপতি মতিউর রহমান চৌধুরী: বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত কমিটি

ঈদের আগেই শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের আশ্বাস শ্রমমন্ত্রীর

আপডেট সময় : ১০:০২:০০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬