ঢাকা ০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

পুঠিয়ায় বেশি দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিলমাড়িয়া বাজারে বেশি দামে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যবসায়ীকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে পরিচালিত এই অভিযানে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

পুঠিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শিবু দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। অভিযানে বাজারের বিভিন্ন তেল বিক্রেতাদের মূল্যতালিকা যাচাই করা হয় এবং পেট্রোলের নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দাম রাখায় আদিল হোসেন নামের ওই ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

পুঠিয়া উপজেলা প্রশাসন জানিয়েছে, বাজারে পণ্যমূল্য স্থিতিশীল রাখতে এবং মূল্যবৃদ্ধির বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

পুঠিয়ায় বেশি দামে তেল বিক্রির দায়ে ব্যবসায়ীকে জরিমানা, অভিযান অব্যাহত রাখার ঘোষণা

আপডেট সময় : ১০:০০:১৪ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬