মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি আটক

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঘাডাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টার সময় নারী, পুরুষ ও শিশুসহ ৫ বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃতদের মধ্যে দুজন পুরুষ, দুজন নারী এবং একজন শিশু রয়েছে।

শনিবার সন্ধ্যা ৬টায় গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি এই তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, মহেশপুর ৫৮ বিজিবির অধীনস্থ বাঘাডাঙ্গা বিওপির টহল দল সীমান্তে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজিবি নিশ্চিত করেছে।

এদিকে, একই দিনে মহেশপুরের মাটিলা বিওপির টহল দল সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫৫ বোতল ভারতীয় মদ এবং ৯ কেজি গাঁজা উদ্ধার করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরায় মহাকাশের অভূতপূর্ব ছবি: লক্ষ লক্ষ গ্যালাক্সি ও নক্ষত্রের সমাহার

ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে নারী ও শিশুসহ ৫ বাংলাদেশি আটক

আপডেট সময় : ০৯:৫৫:২২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬