মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫৬ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ বস্ত্র না পেয়ে সংসদ সদস্যের আক্ষেপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে অসহায় ও দুস্থদের জন্য বস্ত্র বরাদ্দ না পাওয়ায় আক্ষেপ প্রকাশ করেছেন গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি তুলে ধরেন। ওই পোস্টে তিনি উল্লেখ করেন, ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন নির্বাচনী এলাকায় অসহায় ও দুস্থ মানুষের জন্য কাপড় বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানা গেছে।

তবে দুঃখজনকভাবে এই বরাদ্দ শুধুমাত্র সরকারদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেই দেওয়া হয়েছে বলে তার নজরে এসেছে। বিরোধীদলীয় সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় এ ধরনের কোনো বরাদ্দ দেওয়া হয়নি বলেও তিনি অভিযোগ করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরায় মহাকাশের অভূতপূর্ব ছবি: লক্ষ লক্ষ গ্যালাক্সি ও নক্ষত্রের সমাহার

প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ বস্ত্র না পেয়ে সংসদ সদস্যের আক্ষেপ

আপডেট সময় : ০৯:৫৫:০২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬