ঢাকা ০৬:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম: প্রতিবাদে অবস্থান কর্মসূচি

সুনামগঞ্জের হাওরে ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে ব্যাপক অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে শনিবার বিকেলে এক অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। শহরের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘হাওর ও নদী রক্ষা আন্দোলন’ এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

আন্দোলনের সভাপতি রাজু আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে বক্তারা হাওরের একমাত্র বোরো ফসলরক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কারকাজে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন। তারা বলেন, সময় বৃদ্ধি করা হলেও অনেক স্থানে এখনও কাজ শেষ হয়নি।

বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি কোনো কারণে ফসলডুবির ঘটনা ঘটে, তাহলে এর সম্পূর্ণ দায় প্রশাসনকেই নিতে হবে। তারা দ্রুত অনিয়ম বন্ধ করে সঠিকভাবে বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন করার দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

সুনামগঞ্জে ফসলরক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম: প্রতিবাদে অবস্থান কর্মসূচি

আপডেট সময় : ০৯:০৩:৪২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬