মোবাইল অ্যাপ ডাউনলোড করুন
ঢাকা ০৩:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

গোয়ালন্দে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলিসহ এক অস্ত্রধারীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার উত্তর দৌলতদিয়া এলাকায় রাজবাড়ী-ঢাকা মহাসড়কের পাশে ওরিয়ন জুট মিলের কাছ থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম নুর মোহাম্মাদ (৫২)। তিনি কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার বাংলা বাজার এলাকার মৃত আনোয়ার ব্যাপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করে এবং তার কাছ থেকে অস্ত্র ও গুলি জব্দ করে।

জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) মো. মফিজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে গোয়ালন্দঘাট থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরায় মহাকাশের অভূতপূর্ব ছবি: লক্ষ লক্ষ গ্যালাক্সি ও নক্ষত্রের সমাহার

গোয়ালন্দে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ অস্ত্রধারী গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৯:৫২ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬