ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

বরিশাল সিটি কর্পোরেশনের (বিসিসি) প্রশাসক হিসেবে নিযুক্ত হয়েছেন অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক।

শনিবার দুপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় থেকে বরিশালসহ দেশের মোট পাঁচটি সিটি কর্পোরেশনে প্রশাসক নিযুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের উপসচিব রবিউল ইসলাম এই প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।

অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন বরিশাল বিএম কলেজের ছাত্র সংসদ বাকসুর নির্বাচিত এজিএস (সহকারী সাধারণ সম্পাদক) ছিলেন। তিনি রাজনৈতিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং সরকারবিরোধী কার্যক্রমে একাধিকবার হামলা, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। এছাড়া তাকে গ্রেপ্তার হয়ে কারাভোগও করতে হয়েছে।

দলের প্রতি তার আত্মত্যাগ ও শ্রমের স্বীকৃতিস্বরূপ অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিনকে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক পদে নিযুক্ত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিচ্ছেন যুবদলের সাবেক নেতা ইসহাক সরকার

বরিশাল সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন

আপডেট সময় : ০৮:৫৩:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬