মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতির কারণে সৃষ্ট বিমান চলাচল সংকটে আটকে পড়া প্রবাসীদের জন্য বড় স্বস্তির খবর দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্টস সিকিউরিটি (আইসিপি) এক বিশেষ নির্দেশনায় জানিয়েছে, রেসিডেন্সি ভিসার মেয়াদ শেষ হয়ে গেলেও প্রবাসীরা এখন কোনো বিশেষ অনুমতি ছাড়াই দেশটিতে ফিরতে পারবেন।
আইসিপির নতুন নিয়ম অনুযায়ী, যেসব প্রবাসী পরিস্থিতির শিকার হয়ে নিজ দেশে আটকা পড়েছেন এবং তাদের ভিসার মেয়াদ উত্তীর্ণ হয়েছে, তাদের নতুন করে কোনো ‘এন্ট্রি পারমিট’ বা প্রবেশ অনুমতির প্রয়োজন হবে না। এই বিশেষ সুবিধাটি গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে এবং আগামী ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে।
প্রশাসনিক জটিলতা কমিয়ে প্রবাসীদের কর্মস্থলে ফেরার প্রক্রিয়া সহজ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। একইসঙ্গে কোনো ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দিয়ে কেবল সরকারি নির্দেশনার ওপর আস্থা রাখার জন্য জনসাধারণের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
রিপোর্টারের নাম 

























