ঢাকা ০৮:১৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

চ্যানেল আই-এর বগুড়া প্রতিনিধি এবং প্রবীণ সাংবাদিক রউফ জালালের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শুক্রবার জুমার নামাজের পর, আতিকুর রহমান রুমন মরহুম রউফ জালালের নিজ বাসভবনে গিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন এবং তাদের সার্বিক খোঁজখবর নেন। তিনি বলেন, প্রয়াত রউফ জালাল তার সহকর্মী ছিলেন এবং তাদের মধ্যে গভীর স্নেহ ও শ্রদ্ধার সম্পর্ক ছিল। তার স্মৃতি আজও তাকে আবেগপ্রবণ করে তোলে।

উল্লেখ্য, গত বুধবার বেসরকারি টেলিভিশন চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি ও প্রবীণ সাংবাদিক রউফ জালাল দীর্ঘ অসুস্থতার পর নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২৪ জানুয়ারি সূত্রাপুর এলাকার নিজ বাসায় স্ট্রোক করার পর তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরবর্তীতে বাড়িতে এনে তার চিকিৎসা চলছিল। তিনি ২০০২ সাল থেকে চ্যানেল আইয়ের বগুড়া প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

আপডেট সময় : ০৮:১৭:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬