ঢাকা ০৯:৪০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ পলাতক আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

ফেনীর শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম হত্যা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পলাতক ১৭৮ আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়ে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শনিবার একটি জাতীয় দৈনিকে ফেনীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ছালামাত উল্লাহ স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তিতে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, অন্যথায় তাদের অনুপস্থিতিতেই বিচার কার্যক্রম পরিচালিত হবে বলে উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লিখিত পলাতক আসামিদের মধ্যে রয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী এবং ফেনী-২ আসনের সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারীসহ আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আসামিদের বিরুদ্ধে পূর্বে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং ফৌজদারি কার্যবিধির ৮৭ ও ৮৮ ধারার অধীনে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন হয়েছে। আদালতের কাছে বিশ্বাস করার যথেষ্ট কারণ রয়েছে যে, তারা গ্রেপ্তার এড়াতে পলাতক বা আত্মগোপনে রয়েছেন এবং শিগগির তাদের গ্রেপ্তারের সম্ভাবনাও নেই।

এ প্রেক্ষাপটে ফৌজদারি কার্যবিধির ৩৩৯-বি(১) ধারার ক্ষমতাবলে বিজ্ঞপ্তি প্রকাশের পরবর্তী ১০ দিনের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে হাজির না হলে তাদের অনুপস্থিতিতেই বিচারকাজ পরিচালনা করা হবে। মামলার নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচিকে কেন্দ্র করে ফেনীর মহিপালে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাকে প্রধান আসামি করে মামলা দায়ের করা হয়। মামলায় ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ১৬২ জনের নাম উল্লেখ করা হয় এবং অজ্ঞাতনামা আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করা হয়। নিহত শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম-এর ভাই মোহাম্মদ মাহমুদুল হাসান ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর ফেনী মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলার তদন্ত শেষে ২০২৫ সালের ৩১ জুলাই ফেনী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন ২২১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেন। পরবর্তীতে ২০২৬ সালের ১৪ জানুয়ারি ফেনীর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচা…

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

মাসুম হত্যা মামলায় শেখ হাসিনাসহ ১৭৮ পলাতক আসামিকে আদালতে হাজির হওয়ার নির্দেশ

আপডেট সময় : ০৭:৫০:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬