ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী ব্যাংকের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। রবিবার বিকেল চারটায় বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের সহকারী মুখপাত্র শাহরিয়ার সিদ্দিকী এই তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকের উদ্দেশ্য ছিল ইসলামী ব্যাংকের চলমান সার্বিক পরিস্থিতি এবং ব্যবসায়িক কার্যক্রমের হালনাগাদ অবস্থা গভর্নরকে অবহিত করা। এই সৌজন্য সাক্ষাতে ইসলামী ব্যাংকের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব)। তার সঙ্গে ব্যাংকের দুজন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) এবং ছয়জন উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) উপস্থিত ছিলেন। প্রতিনিধিদল ব্যাংকের বর্তমান অবস্থা সম্পর্কে গভর্নরকে বিস্তারিতভাবে অবহিত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ

আপডেট সময় : ০৫:৩১:৩৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬