ঢাকা ০৯:৩৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

প্রাথমিক শিক্ষায় নাচ-গান বাধ্যতামূলক করার প্রতিবাদে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক সরকারের প্রাথমিক শিক্ষায় সংগীত, নৃত্য ও নাট্যকলাকে বাধ্যতামূলক করার উদ্যোগের তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, কোমলমতি শিশুদের শিক্ষাব্যবস্থায় নৈতিকতা, চরিত্রগঠন ও ধর্মীয় মূল্যবোধের পরিবর্তে বিতর্কিত সাংস্কৃতিক উপাদান বাধ্যতামূলক করার এই উদ্যোগ দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণের ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের পরিপন্থী। তিনি অবিলম্বে এ উদ্যোগ বাতিল করে প্রাথমিক পর্যায়ে ধর্মীয় ও নৈতিক শিক্ষা জোরদার করার দাবি জানান।

এই প্রতিবাদের অংশ হিসেবে বাংলাদেশ খেলাফত মজলিস আগামী ১৮ জুন ঢাকায় ও ১৯ জুন দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে। রোববার দুপুরে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের নিয়মিত মাসিক বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বৈঠকে দলের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ সভাপতিত্ব করেন।

মাওলানা মামুনুল হক দেশের বর্তমান রাজনৈতিক, অর্থনৈতিক ও নৈতিক সংকট, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধি, বেকারত্ব, দুর্নীতি, অর্থপাচার ও ব্যাংকিং খাতের অনিয়মের কথা উল্লেখ করে বলেন, এ পরিস্থিতিতে জাতীয় স্বার্থ, ইসলামী মূল্যবোধ ও জনগণের অধিকার রক্ষায় আদর্শভিত্তিক রাজনীতি, জাতীয় ঐক্য ও গণআন্দোলনের বিকল্প নেই। তিনি প্রস্তাবিত বাজেটে সাধারণ মানুষের মৌলিক সমস্যার কার্যকর সমাধানের অভাব এবং জনগণের ওপর নতুন ঋণ ও করের বোঝা চাপানোর সম্ভাবনার কথাও তুলে ধরেন। এছাড়াও, তিনি শাপলা চত্বরের নিহত, আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসন, ক্ষতিপূরণ ও রাষ্ট্রীয় স্বীকৃতির অভাব এবং কওমি মাদরাসা, ধর্মীয় শিক্ষা ও আলেম সমাজের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগের প্রতিফলন না থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। বিদ্যুতের মূল্যবৃদ্ধি শিল্প, কৃষি, ক্ষুদ্র উদ্যোক্তা ও ব্যবসা-বাণিজ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে এবং মূল্যস্ফীতি আরও বাড়াবে বলেও তিনি মন্তব্য করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

প্রাথমিক শিক্ষায় নাচ-গান বাধ্যতামূলক করার প্রতিবাদে খেলাফত মজলিসের দেশব্যাপী বিক্ষোভের ঘোষণা

আপডেট সময় : ০৭:৪৯:৫১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬