ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ

বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, চলতি বছরের আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে প্রথমবারের মতো জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে। রোববার সংসদে তিনি এই তথ্য জানান। এটি দেশের জ্বালানি খাতের একটি যুগান্তকারী প্রকল্প এবং দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ স্থাপনা।

বর্তমানে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি কমিশনিং ও স্টার্ট-আপ পর্যায়ে রয়েছে, যা বাণিজ্যিকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরুর আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জটিল একটি ধাপ। গত ২৮ এপ্রিল ইউনিট-১-এর স্টেজ-বি (ফুয়েল লোডিং ও ফিজিক্যাল স্টার্ট-আপ) কার্যক্রম শুরু হয়েছে। রিঅ্যাক্টরে পারমাণবিক জ্বালানি স্থাপন, বোরিক এসিড সংযোজন, রিঅ্যাক্টর ও প্রাইমারি সার্কিট পরীক্ষা, নিরাপত্তা যাচাই এবং অন্যান্য কমিশনিং কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে।

মন্ত্রী আরও জানান, পরবর্তী ধাপে রিঅ্যাক্টরকে ক্রিটিক্যাল অবস্থায় নিয়ে যাওয়া, নিয়ন্ত্রণ ও সুরক্ষা ব্যবস্থার সমন্বিত পরীক্ষা এবং নিম্নক্ষমতায় রিঅ্যাক্টর পরিচালনা করা হবে। প্রয়োজনীয় সব পরীক্ষা ও কমিশনিং কার্যক্রম সফলভাবে সম্পন্ন হওয়ার প্রায় ১১৪ দিন পর জেনারেটরকে জাতীয় গ্রিডের সঙ্গে সমন্বয় করা হবে। ঠিকাদারি প্রতিষ্ঠানের সময়সূচি অনুযায়ী, আগস্টের শেষ নাগাদ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করতে সক্ষম হবে বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র: আগস্টে জাতীয় গ্রিডে যুক্ত হবে বিদ্যুৎ

আপডেট সময় : ০৭:৪৬:৩১ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬