ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

খুলনায় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, আহত ২

খুলনা মহানগরীর দৌলতপুরে একটি মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় সন্ত্রাসীদের গুলিতে দুই মুসল্লি আহত হয়েছেন। রোববার ভোর সাড়ে ৫টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের মধ্যে মসজিদ কমিটির সেক্রেটারি লোকমান হাকিম (৪৫) এবং মুসল্লি আলম মন্ডল (৫৫) রয়েছেন। গুরুতর আহত লোকমান হাকিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ফজরের নামাজের সময় দুই সন্ত্রাসী মোটরসাইকেলে এসে মসজিদে ঢুকে লোকমান হাকিমকে লক্ষ্য করে গুলি চালায়। এ সময় পাশে থাকা আলম মন্ডলও গুলিবিদ্ধ হন। লোকমানের মাথায় গুলি লাগায় তিনি গুরুতর আহত হন। অন্যদিকে, আলম মন্ডলের মাথা, গলা ও বাহুতে গুলি লাগে। তাকে প্রথমে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গুলি করার সময় লোকমান হাকিম কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ করেই হামলাকারীরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ রাশিদুল ইসলাম খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হামলাকারীরা মোটরসাইকেলে এসেছিল এবং তাদের মধ্যে একজন হেলমেট পরা ছিল, অন্যজন ধর্মীয় পোশাক পরা ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জের ধরে এই হামলা চালানো হয়ে থাকতে পারে। লোকমান হাকিম খালিশপুর এলাকায় তেলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে।

পুলিশের সহকারী কমিশনার (সিটিএসবি) মো. আব্দুর রাজ্জাক বলেন, হামলার কারণ ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে এবং পুলিশ হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান চালাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিরতি ভেঙে হৈমন্তীর কণ্ঠে দুই নতুন গান, মুগ্ধ দর্শক-শ্রোতা

খুলনায় মসজিদে নামাজরত মুসল্লিদের ওপর গুলি, আহত ২

আপডেট সময় : ০৫:২৯:৫২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬