ঢাকা ০৩:০৮ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

জিরো কুপন বন্ডে কর অব্যাহতি সুবিধা বাতিল, আয়কর আইনের নতুন বিধান

ব্যাংক, বীমা, আর্থিক প্রতিষ্ঠান বা অন্য কোনো কোম্পানির ইস্যুকৃত জিরো কুপন বন্ডে বিনিয়োগ থেকে অর্জিত আয়ের ওপর কর অব্যাহতি সুবিধা বাতিল করা হয়েছে। ‘আয়কর আইন, ২০২৩’-এর ষষ্ঠ তফসিলে জিরো কুপন বন্ড থেকে আয়কে কর অব্যাহতি সুবিধা দেওয়া হলেও, আগামী অর্থবছর থেকে এই আয়ের ওপর কর প্রদান করতে হবে। এই নিয়মের আওতায় জিরো কুপন ইসলামি সার্টিফিকেটও অন্তর্ভুক্ত।

অর্থবিল ২০২৬-এ কর অব্যাহতি সুবিধা বাতিল করতে সংশ্লিষ্ট ধারাটি বিলুপ্ত করার প্রস্তাব করা হয়েছে, যা গত বৃহস্পতিবার জাতীয় সংসদে উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জিরো কুপন বন্ড হলো এমন এক ধরনের ঋণপত্র যেখানে বিনিয়োগকারীকে নিয়মিত কোনো সুদ বা ‘কুপন’ দেওয়া হয় না। এর পরিবর্তে, বন্ডগুলো তাদের অভিহিত মূল্যের চেয়ে কম দামে (ডিসকাউন্টে) বিক্রি করা হয় এবং মেয়াদ শেষে বিনিয়োগকারী বন্ডের পূর্ণ অভিহিত মূল্য ফেরত পান। কম দামে কেনা এবং মেয়াদ শেষে পূর্ণ দাম ফেরত পাওয়ার মধ্যবর্তী ব্যবধানটিই বিনিয়োগকারীর মুনাফা হিসেবে গণ্য হয়।

অন্যদিকে, জিরো কুপন বন্ডে কর অব্যাহতি সুবিধা বাতিল করা হলেও কোম্পানির অর্জিত লভ্যাংশের ওপর থেকে ২০ শতাংশ কর প্রত্যাহার করা হয়েছে। একই সঙ্গে, কোম্পানি ছাড়া অন্য করদাতার ক্ষেত্রে লভ্যাংশ আয় হিসেবে অন্তর্ভুক্ত এবং মোট আয়ের ওপর নিয়মিত হারে করারোপের বিধানটিও বাতিল হয়েছে। বর্তমানে সরকারি সিকিউরিটিজ বা কোনো ফাইন্যান্স কোম্পানি, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি), সম্পদ ব্যবস্থাপক বা ফান্ড ম্যানেজার কর্তৃক ইস্যুকৃত ইউনিট সার্টিফিকেট এবং মিউচুয়াল ফান্ড, এক্সচেঞ্জেস ট্রেডেড ফান্ড (ইটিএফ) বা যৌথ বিনিয়োগ স্কিম সার্টিফিকিটে অনধিক ৫ লাখ টাকা বিনিয়োগের ক্ষেত্রে কর রেয়াত সুবিধা রয়েছে। তবে আগামী অর্থবছর থেকে এই সুবিধাগুলোতে পরিবর্তন আসতে পারে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খুলনায় মসজিদে ফজরের নামাজে গুলি, দুই মুসল্লি আহত

জিরো কুপন বন্ডে কর অব্যাহতি সুবিধা বাতিল, আয়কর আইনের নতুন বিধান

আপডেট সময় : ০১:০৩:০৩ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬