ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের সার্বিক অগ্রগতি, বাস্তবায়ন প্রক্রিয়া এবং সম্ভাব্য সুফল নিয়ে উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে রোববার বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গাজীপুরের জয়দেবপুর পর্যন্ত বিস্তৃত এই গুরুত্বপূর্ণ প্রকল্পের বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিশেষজ্ঞরা বিআরটি প্রকল্পের নকশা, স্টেশন ব্যবস্থাপনা, যাত্রীসেবা, পরিচালন কাঠামো এবং সামগ্রিক কার্যকারিতা সম্পর্কিত তাদের পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন। প্রকল্পের দ্রুত ও কার্যকর বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয় এবং বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় সম্পর্কেও আলোচনা হয়।

প্রধানমন্ত্রী ছাড়াও সভায় সড়ক পরিবহন ও সেতু এবং রেলপথ ও নৌ পরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম, সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ হাবিব, সড়ক ও মহাসড়ক বিভাগের সচিব মোহাম্মদ জিয়াউল হক উপস্থিত ছিলেন। এছাড়াও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষক মো. শামসুল হক, মোসলেহ উদ্দীন হাসান, মো. হাদিউজ্জামান ও রাকিব আহসান এবং সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মঈনুল হাসানসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চুয়াডাঙ্গায় ৫০ অসহায় পরিবারে নিরাপদ পানির জন্য টিউবওয়েল বিতরণ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৩:২০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬