প্রাইম ব্যাংক পিএলসি এবং কক্সবাজারের বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল সম্প্রতি একটি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার ফলে প্রাইম ব্যাংকের গ্রাহক ও কর্মীরা হোটেলটিতে বিভিন্ন ধরনের বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। বৃহস্পতিবার (১২ মার্চ) ব্যাংক কর্তৃপক্ষ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।
এই চুক্তি অনুযায়ী, প্রাইম ব্যাংকের ক্রেডিট ও ডেবিট কার্ডধারী গ্রাহক এবং ব্যাংকের কর্মীরা হোটেলের রুম ভাড়ার উপর (র্যাক রেট) ৪০% ছাড় পাবেন। এছাড়াও, হোটেলের রেস্টুরেন্টে ‘আ লা কার্ট’ খাবারে ১০% ছাড় এবং মিটিং ও ব্যাংকুয়েট হল বুকিংয়ের ক্ষেত্রে র্যাক রেটের উপর ৫০% ছাড়ের সুবিধা প্রযোজ্য হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের এসইভিপি ও হেড অব ডিস্ট্রিবিউশন মামুর আহমেদ এবং হোটেলের সিইও শাহাদাত হোসেন বাহার উপস্থিত ছিলেন। উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন। এই অংশীদারিত্বের মাধ্যমে প্রাইম ব্যাংক গ্রাহকদের জন্য লাইফস্টাইল-ভিত্তিক মানসম্পন্ন সেবা প্রদানে তাদের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।
রিপোর্টারের নাম 

























