ঢাকা ১১:২৯ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

সরকারের নির্বাচনী ইশতেহার এখন জাতীয় অঙ্গীকার: প্রবাসী কল্যাণ সচিব

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন একটি জাতীয় অঙ্গীকার এবং কর্মসূচিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্যা ভূঁইয়া। তিনি বলেন, প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারী হিসেবে এই ইশতেহারের যে অংশটুকু এই মন্ত্রণালয়ের ক্ষেত্রে সম্পৃক্ত রয়েছে তার সফলভাবে বাস্তবায়ন করা এখন আমাদের জন্য বাধ্যতামূলক।

বুধবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক অভ্যন্তরীণ প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া জানান, নির্বাচনী ইশতেহারের ২০টি বিষয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সরাসরি সম্পৃক্ত রয়েছে। এই ইশতেহারের বিভিন্ন বিষয় কিভাবে বাস্তবায়ন করা হবে, তা মন্ত্রণালয়ের বিভাগ, অনুবিভাগ, শাখা এবং অধিশাখাগুলোর মধ্যে সেক্টরভিত্তিক বিভক্ত করে দেওয়া হয়েছে। এছাড়া এই ইশতেহারের ভিত্তিতে কর্মপরিকল্পনা প্রণয়নের জন্য একটি কমিটিও গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, সরকারের ইশতেহার বাস্তবায়নে বিদেশে অবস্থিত বাংলাদেশের মিশনসমূহ যেন আরও বেশি তৎপরতা বৃদ্ধি করে, সেজন্য তাদের উৎসাহিত করা হচ্ছে। বিদেশের বিভিন্ন শ্রমকল্যাণ উইংয়ের কর্মকর্তাদের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখা হচ্ছে, বিশেষ করে টেলিফোন ও ভার্চুয়াল প্ল্যাটফর্মে তাৎক্ষণিক যোগাযোগ বজায় রাখা হচ্ছে।

প্রবাসী কল্যাণ সচিব উল্লেখ করেন, বিদেশে যেসব এলাকায় যুদ্ধ পরিস্থিতিতে শ্রমিকরা আটকে পড়ে আছেন, তাদের সঠিক সংখ্যা নিরূপণ করে খাদ্য পৌঁছানোর জন্যও ব্যবস্থা করা হচ্ছে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকে একটি হটলাইন নম্বর চালু করা হয়েছে, যা ২৪ ঘণ্টা খোলা থাকে। এছাড়া প্রবাসী কল্যাণ ভবনে একটি নিয়ন্ত্রণ কক্ষ খোলা হয়েছে, যার মাধ্যমে প্রাপ্ত তথ্য অনুযায়ী তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, একজনের মৃত্যু; ৮৬ জনের বিরুদ্ধে মামলা

সরকারের নির্বাচনী ইশতেহার এখন জাতীয় অঙ্গীকার: প্রবাসী কল্যাণ সচিব

আপডেট সময় : ০৯:৫৮:২৩ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬