ঢাকা ০৮:১২ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬

ঈদে টানা ৭ দিন শেয়ারবাজার বন্ধ

পবিত্র শবেকদর ও ঈদুল ফিতর উপলক্ষে দেশের উভয় শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাত দিন বন্ধ থাকবে। এই সময়ে কোনো লেনদেন বা দাপ্তরিক কার্যক্রম পরিচালিত হবে না।

ডিএসই ও সিএসই সূত্রে জানা গেছে, পবিত্র ঈদুল ফিতরের পূর্বনির্ধারিত ছুটির সঙ্গে ১৮ মার্চ (বুধবার) এক দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে নির্বাহী আদেশে। এর ফলে ছুটির এই দীর্ঘ বিরতি তৈরি হয়েছে।

স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ জানিয়েছে, পবিত্র রমজান মাস ও ঈদের ছুটি শেষে আগামী ২৪ মার্চ থেকে উভয় শেয়ারবাজারে নিয়মিত লেনদেন ও দাপ্তরিক কার্যক্রম পুনরায় শুরু হবে। স্বাভাবিক সময়সূচি অনুযায়ী, ডিএসই ও সিএসইর অফিস সময় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত। এরপর দুপুর ২টা ২০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত পোস্ট ক্লোজিং লেনদেন সেশন সম্পন্ন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিআরটি প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করলেন প্রধানমন্ত্রী

ঈদে টানা ৭ দিন শেয়ারবাজার বন্ধ

আপডেট সময় : ০৯:৫৪:৩২ অপরাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬