ব্রিটেনে মুসলিমবিদ্বেষী ঘৃণামূলক অপরাধ বৃদ্ধির পাশাপাশি দেশটির গণমাধ্যমে মুসলমানদের নিয়ে পক্ষপাতদুষ্ট প্রতিবেদনের সংখ্যাও উদ্বেগজনক হারে বাড়ছে। সম্প্রতি প্রকাশিত একটি গবেষণায় এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
গণমাধ্যমে মুসলিম ও ইসলামকে উপস্থাপনের ধরন পর্যবেক্ষণকারী অলাভজনক সংস্থা সেন্টার ফর মিডিয়া মনিটরিং (সিএফএমএম)-এর গবেষণা অনুযায়ী, ব্রিটেনের মুসলমানদের নিয়ে প্রকাশিত প্রায় অর্ধেক সংবাদই পক্ষপাতদুষ্ট। ২০২৫ সালে দেশটির বিভিন্ন সংবাদমাধ্যমে মুসলিমবিরোধী পক্ষপাত ব্যাপকভাবে পরিলক্ষিত হয়েছে, যার প্রায় ৫০ শতাংশ নিবন্ধেই কোনো না কোনোভাবে পক্ষপাত ছিল।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, ৩০টি প্রধান সংবাদমাধ্যমে প্রকাশিত ৪০ হাজার ৯১৩টি নিবন্ধ বিশ্লেষণ করে দেখা গেছে, এর ৭০ শতাংশ সংবাদেই মুসলমান বা ইসলামকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে। অর্থাৎ প্রায় ২০ হাজার সংবাদে ‘উচ্চমাত্রার পক্ষপাতদুষ্ট’ বিষয়বস্তু ছিল।
রিপোর্টারের নাম 






















