ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পবিত্র আশুরা ও কারবালার শহীদদের স্মরণে আলোচনা সভা

পবিত্র আশুরা ও কারবালার শহীদদের স্মরণে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে এক বিশেষ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বাদ আসর সুপ্রিম কোর্ট জামে মসজিদে ‘আল কোরআন স্টাডি সেন্টার’ এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী চিন্তাবিদগণ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে ইসলামিক স্কলার শায়েখ মু. জামাল উদ্দিন বলেন, কারবালার ইতিহাস হলো সত্য ও মিথ্যার চিরন্তন সংগ্রামের এক অনন্য অধ্যায়। হযরত ইমাম হোসেন (রা.) অন্যায়ের কাছে মাথা নত না করে ইনসাফ ও ন্যায়বিচার প্রতিষ্ঠার যে আদর্শ রেখে গেছেন, তা কিয়ামত পর্যন্ত মুসলিম উম্মাহর জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে। তিনি ইয়াজিদের রাজতান্ত্রিক শাসন ও অবিচারের বিরুদ্ধে ইমাম হোসেনের আপসহীন অবস্থানের গুরুত্ব তুলে ধরেন।

আলোচকরা বলেন, আশুরার প্রকৃত শিক্ষা হলো ব্যক্তিগত ও সামাজিক জীবনে ত্যাগের মহিমা এবং মানবকল্যাণের আদর্শকে ধারণ করা। অনুষ্ঠানের শেষে কারবালার শহীদদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। অনুষ্ঠানে আইনজীবী সমিতির নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মদ পানেও কি লাইসেন্স লাগে?’ সংসদে প্রশ্ন তুললেন স্বতন্ত্র এমপি শেখ মুজিবুর রহমান

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতিতে পবিত্র আশুরা ও কারবালার শহীদদের স্মরণে আলোচনা সভা

আপডেট সময় : ০৪:৫৯:১৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬