ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ন্যায়বিচার ও নৈতিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ধর্ম সচিবের

ইসলামী মূল্যবোধ, সাম্য ও ন্যায়বিচার প্রতিষ্ঠার মাধ্যমে একটি কল্যাণমুখী সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ। তিনি বলেন, তৃণমূল পর্যায়ে নৈতিকতা ও ধর্মীয় শিক্ষা বিস্তারে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশনে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সচিব বলেন, বর্তমান প্রজন্মকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে কেবল ধর্মীয় শিক্ষাই যথেষ্ট নয়, বরং মানবিক ও সামাজিক মূল্যবোধের চর্চাও প্রয়োজন। এই প্রকল্পের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের কাছে ধর্মীয় জ্ঞান ও সামাজিক সচেতনতা পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের বিশেষ উপস্থিতিতে সভায় প্রকল্পের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়। সভায় বক্তারা মসজিদভিত্তিক শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ধর্ম মন্ত্রণালয় ও ইসলামিক ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

‘মদ পানেও কি লাইসেন্স লাগে?’ সংসদে প্রশ্ন তুললেন স্বতন্ত্র এমপি শেখ মুজিবুর রহমান

ন্যায়বিচার ও নৈতিক সমাজ গঠনে সম্মিলিত প্রচেষ্টার আহ্বান ধর্ম সচিবের

আপডেট সময় : ০৫:০১:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬