কিশোরগঞ্জ-৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল জাতীয় সংসদে মদপানের জন্য লাইসেন্স বাধ্যতামূলক থাকার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন। বৃহস্পতিবার ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, গাড়ি বা দোকান চালানোর জন্য লাইসেন্সের প্রয়োজন হলেও মদ পানের জন্য কেন লাইসেন্স লাগবে, তা তার বোধগম্য নয়।
এমপি শেখ মুজিব মাদক ও মদের মধ্যে পার্থক্য পরিষ্কার করার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। তিনি অভিযোগ করেন, মদ ও মাদককে এক করে দেখায় পুলিশ সাধারণ মানুষকে হয়রানি করার সুযোগ পাচ্ছে। এক বোতল মদ পেলেই মামলা দেওয়ার মতো ঘটনা ঘটছে উল্লেখ করে তিনি এই প্রবণতা বন্ধের দাবি জানান।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, পর্যাপ্ত টহল গাড়ির অভাবে অনেক এলাকায় পুলিশি কার্যক্রম ব্যাহত হচ্ছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পুলিশের সক্ষমতা বাড়াতে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ বৃদ্ধির জন্য তিনি সরকারের প্রতি আহ্বান জানান।
রিপোর্টারের নাম 























