ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

ইরান-মার্কিন সংঘাতে ১৪০ সেনা আহত, পেন্টাগনের তথ্য

পেন্টাগন জানিয়েছে, ইরান-মার্কিন সংঘাতে এখন পর্যন্ত প্রায় ১৪০ জন মার্কিন সামরিক সদস্য আহত হয়েছেন। সোমবার প্রকাশিত এক বিবৃতিতে পেন্টাগনের মুখপাত্র শন পারনেল বলেন, আহতদের অধিকাংশই সামান্য আঘাত পেয়েছেন এবং তাদের মধ্যে ১০৮ জন ইতিমধ্যে কর্মস্থলে ফিরে গেছেন।

পারনেল আরও জানান, আটজন সেনা সদস্য গুরুতর আহত অবস্থায় রয়েছেন এবং তারা উন্নত চিকিৎসা সেবা পাচ্ছেন। এর আগে, যুদ্ধের প্রাথমিক পর্যায়ে ইরানি হামলায় কুয়েতে ছয়জন এবং সৌদি আরবে একজনসহ মোট সাতজন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছিল মার্কিন সামরিক সূত্র।

গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন ও ইসরাইলি বাহিনী ইরানের বিরুদ্ধে বড় আকারের বিমান হামলা শুরু করে। এর প্রতিক্রিয়ায় তেহরান যুক্তরাষ্ট্রের উপস্থিতি বা ঘাঁটিকে লক্ষ্য করে অঞ্চলের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পেন্টাগন প্রধান পিট হেগসেথ মঙ্গলবার জানান, ইরানের দিক থেকে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের হামলা উল্লেখযোগ্যভাবে কমে এলেও যুক্তরাষ্ট্রের পাল্টা হামলা আরও তীব্র হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কৃতি শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানকে সম্মাননা দিচ্ছে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়

ইরান-মার্কিন সংঘাতে ১৪০ সেনা আহত, পেন্টাগনের তথ্য

আপডেট সময় : ১১:৪৪:৩০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬