জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সংস্থা (ইউএনসিটিএডি) সতর্ক করে জানিয়েছে যে, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বিশ্বজুড়ে খাদ্যের দাম মারাত্মকভাবে বেড়ে যেতে পারে। এর ফলে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় আরও বৃদ্ধি পাবে, যার সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে স্বল্প আয়ের মানুষের ওপর।
মঙ্গলবার প্রকাশিত এক বিশ্লেষণী প্রতিবেদনে এই গভীর আশঙ্কার কথা তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, জ্বালানি, সার এবং পরিবহন খরচ বৃদ্ধির কারণে খাদ্যের মূল্যস্ফীতি দেখা দিতে পারে, যা বিশেষ করে প্রান্তিক জনগোষ্ঠীকে চরম অর্থনৈতিক সংকটের মুখে ঠেলে দেবে।
রিপোর্টারের নাম 






















