ঢাকা ০৪:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

ইরানের নতুন মিসাইল হামলায় তেলআবিবজুড়ে সাইরেন

ইরান আবারও ইসরাইলকে লক্ষ্য করে মিসাইল হামলা চালিয়েছে। দীর্ঘ বিরতির পর মঙ্গলবার বাংলাদেশ সময় রাত পৌনে ১২টার দিকে তেহরান এই নতুন হামলা চালায়। মিসাইলের প্রভাবে ইসরাইলের অন্যতম প্রধান শহর তেলআবিবে সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে।

এর আগে ইরান ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছিল। দেশটির খাতাম আল-আনবিয়া সশস্ত্র বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, নতুন হামলায় ইসরাইলের জ্বালানি অবকাঠামোকে নিশানা করা হয়েছে।

হামলার বিবরণে বলা হয়েছে, ইসরাইলের হাইফা শহরে অবস্থিত তেল ও গ্যাস শোধনাগার এবং মজুদ ট্যাংক লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। এছাড়া, তেলআবিবের কাছাকাছি একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ৩৩তম দফায় এই হামলাগুলো চালানো হয়েছে। তারা এটিকে ইরানের তেল ডিপোতে হামলার প্রতিশোধ হিসেবে উল্লেখ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেরে বাংলা এ কে ফজলুল হকের ৬৪তম মৃত্যুবার্ষিকী আজ: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

ইরানের নতুন মিসাইল হামলায় তেলআবিবজুড়ে সাইরেন

আপডেট সময় : ০৩:১৭:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬