ঢাকা ০৩:৪৯ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইরানের পাল্টা হামলা: ইসরাইলের জ্বালানি অবকাঠামো ও যোগাযোগ কেন্দ্রে আঘাত

ইসরাইলের তেল ও গ্যাস স্থাপনা লক্ষ্য করে এবার তীব্র হামলা চালিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে জানা গেছে, এই নতুন অভিযানে ইসরাইলের গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামোকে নিশানা করা হয়েছে।

প্রতিরক্ষা সূত্রমতে, ইসরাইলের হাইফা শহরে অবস্থিত তেল ও গ্যাস শোধনাগার এবং বিশাল মজুদ ট্যাংকারে আঘাত হানা হয়েছে। একই সঙ্গে, ইসরাইলের বাণিজ্যিক কেন্দ্র তেলআবিবের নিকটবর্তী একটি স্যাটেলাইট কমিউনিকেশন সেন্টারও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।

ইরানের ‘অপারেশন ট্রু প্রমিজ-৪’ এর ৩৩তম পর্যায়ের অংশ হিসেবে এই আক্রমণগুলো পরিচালিত হয়েছে। দেশটির সশস্ত্র বাহিনী জানিয়েছে, ইরানের তেল ডিপোতে হামলার জবাবেই এই পাল্টা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাজ্যে মার্কিন বি-১ বোমারু বিমানের নতুন সমাবেশ: প্রতিরক্ষা প্রস্তুতি জোরদার

ইরানের পাল্টা হামলা: ইসরাইলের জ্বালানি অবকাঠামো ও যোগাযোগ কেন্দ্রে আঘাত

আপডেট সময় : ০২:১৬:১৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬