ইরানের নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। মঙ্গলবার (১০ মার্চ) পাকিস্তান সরকার থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।
প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁর বার্তায় প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে গভীর সমবেদনা প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেন যে, মোজতবা খামেনির নেতৃত্বে ইরান আগামী বছরগুলোতে শান্তি, স্থিতিশীলতা, মর্যাদা এবং সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।
উল্লেখ্য, সম্প্রতি ইসরাইল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছিলেন। তাঁর মৃত্যুর পর মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন।
রিপোর্টারের নাম 


















