যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধে রাশিয়াকে জড়িয়ে না পড়ার ব্যাপারে সতর্কবার্তা দিয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে টেলিফোনে আলোচনার পর মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ এই সতর্কতা জারি করেন।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ ট্রাম্প-পুতিন ফোনালাপকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একটি ‘গুরুত্বপূর্ণ বার্তা’ হিসেবে উল্লেখ করেছেন। তিনি মনে করেন, এই আলোচনার পর ইউক্রেন যুদ্ধ নিরসনে কিছুটা হলেও শান্তি প্রতিষ্ঠার সুযোগ তৈরি হতে পারে।
হেগসেথ আরও জানান, ফোনালাপের সময় রাশিয়াকে স্পষ্ট ভাষায় জানিয়ে দেওয়া হয়েছে যে, তারা যেন ইরান যুদ্ধে কোনোভাবেই জড়িয়ে না পড়ে। এর আগে, বিভিন্ন সূত্র থেকে সিএনএন-এর কাছে আসা তথ্যে জানা যায়, রাশিয়া মার্কিন সামরিক লক্ষ্যবস্তু সম্পর্কে ইরানকে গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বলে অভিযোগ রয়েছে।
রিপোর্টারের নাম 






















