ঢাকা ০১:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইরানের হামলায় হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার

সর্বশেষ দফায় ইসরাইল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক স্থাপনায় ইরানের চালানো হামলায় অত্যাধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রসহ মোট চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। এই হামলাটি ছিল ৩৪তম দফার আক্রমণ।

ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) মার্কিন ও ইসরাইলি লক্ষ্যবস্তুতে এই হামলা চালায়। এতে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছাড়াও আরও তিন ধরনের ক্ষেপণাস্ত্র অন্তর্ভুক্ত ছিল। হাইপারসনিক ক্ষেপণাস্ত্র শব্দের গতির চেয়ে পাঁচ গুণ বেশি গতিতে ছুটতে সক্ষম।

হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে ছিল সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির কাছে আল-ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনের জুফায়ারের মার্কিন সেনা অবস্থান। এছাড়াও ইসরাইলের রামাত ডেভিড বিমান ঘাঁটি এবং হাইফার বেসামরিক বিমানবন্দরকেও নিশানা করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

ইরানের হামলায় হাইপারসনিকসহ চার ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার

আপডেট সময় : ১১:০৫:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬