ঢাকা ০১:৪১ পূর্বাহ্ন, বুধবার, ১১ মার্চ ২০২৬

ইরানের তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

ইরানের তেল রপ্তানিতে বাধা দেওয়ার হুমকির জবাবে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প পাল্টা হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। তিনি বলেছেন, হরমুজ প্রণালী দিয়ে তেল সরবরাহে বাধা সৃষ্টি হলে ইরানের ওপর ‘২০ গুণ কঠোর’ হামলা চালানো হবে।

ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই ইরানের সামরিক বাহিনীর বড় ধরনের ক্ষতি করেছে এবং নির্ধারিত সময়ের আগেই এই সংঘাতের অবসান ঘটবে। বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়, সেখানে কোনো বাধা সৃষ্টি হলে যুক্তরাষ্ট্রের হামলা আরও তীব্র হবে বলেও সতর্ক করেন তিনি। ট্রাম্প আরও বলেন, তেল সরবরাহ সচল রাখতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা যথেষ্ট। অন্যদিকে, ইরানের রেভল্যুশনারি গার্ডসের মুখপাত্র ট্রাম্পের বক্তব্যকে ‘বাজে কথা’ বলে মন্তব্য করেছেন এবং জানিয়েছেন যে যুদ্ধ কখন শেষ হবে তা তারাই নির্ধারণ করবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো আলোচনায় বসার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইমামদের নেতৃত্বে ন্যায়-ইনসাফের সমাজ গড়ার আহ্বান মসজিদ মিশনের

ইরানের তেল রপ্তানিতে বাধা দিলে ‘২০ গুণ কঠোর’ হামলার হুমকি ট্রাম্পের

আপডেট সময় : ১১:০৪:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬