ঢাকা ০৯:৩১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬

৪৭ ঘণ্টা ধরে অনশনে থাকা তারেক অসুস্থ হয়ে পড়েছেন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৩:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫
  • ১৬ বার পড়া হয়েছে

আমজনতার দল’ নামে নতুন একটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় এর প্রতিবাদে দলটির সদস্যসচিব তারেক রহমান কমিশনের কার্যালয়ের সামনেই আমরণ অনশন শুরু করেছেন। টানা ৪৭ ঘণ্টা ধরে অনশন করার ফলে তিনি অসুস্থ হয়ে পড়েছেন। জানা গেছে, তার রক্তচাপ অস্বাভাবিকভাবে ওঠানামা করলেও তিনি কোনো ওষুধ খেতে রাজি হচ্ছেন না।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) নির্বাচন ভবনের সামনে তারেক রহমান বলেন, “আমি আমৃত্যু অনশন চালিয়ে যাব। গত ৪৭ ঘণ্টায় আমি এক ফোঁটা পানিও খাইনি। এতো দীর্ঘ সময় ধরে ভাত বা পানি না খেলে যেকোনো মানুষের অসুস্থ হয়ে যাওয়াই স্বাভাবিক।”

কতদিন এই অনশন চলবে—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “যতদিন পর্যন্ত আমাদের দল নিবন্ধন না পাবে, ততদিন অনশন চলবে। আমরা নির্বাচন কমিশনকে (ইসি) বলতে চাই, আমরা সব কাগজপত্র নিয়েই এসেছি। আমাদের সেই কাগজপত্র একটা একটা করে দেখে আপনারা বিচার করুন।”

দলের নেতাকর্মীরা জানিয়েছেন, তারেক রহমান বেশ অসুস্থ হয়ে পড়েছেন এবং তিনি স্যালাইনও নিচ্ছেন না। নির্বাচন ভবনের কাছেই একটি অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। তার রক্তচাপ অনেক বেড়ে গেছে, তবুও তিনি ওষুধ খাচ্ছেন না। তার প্রেশার ওপরেরটা ১০০-এর বেশি এবং নিচেরটা ১৪০-এর বেশি। টানা অনশনে তিনি খুবই দুর্বল হয়ে পড়েছেন।

শুধু আমজনতার দলই নয়, ‘মৌলিক বাংলা’-সহ আরও কয়েকটি রাজনৈতিক দল নির্বাচন কমিশনের সামনে অবস্থান নিয়েছে। এই দলগুলো তারেক রহমানের অনশনের প্রতি সংহতি জানিয়ে একযোগে আন্দোলন করছে।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুকুরের তাণ্ডবে নীলফামারীতে ১৪ জন আহত, ভ্যাকসিন সংকটে ভোগান্তি চরমে

৪৭ ঘণ্টা ধরে অনশনে থাকা তারেক অসুস্থ হয়ে পড়েছেন

আপডেট সময় : ০৩:০৩:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ নভেম্বর ২০২৫