ঢাকা ১১:৫০ পূর্বাহ্ন, সোমবার, ০৯ মার্চ ২০২৬

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের ব্যয় এক বিলিয়ন ডলার, দীর্ঘমেয়াদে শত শত কোটি ডলারের ক্ষতির আশঙ্কা

যুক্তরাষ্ট্রের ইরান বিষয়ক সামরিক অভিযানে প্রতিদিন প্রায় এক বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে বলে জানা গেছে। এই ব্যয় শুধু সামরিক সরঞ্জামেই সীমাবদ্ধ নয়, বরং যুদ্ধ দীর্ঘায়িত হলে সামগ্রিক অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। প্রাথমিক হিসাব অনুযায়ী, প্রায় নয় দিন ধরে চলা এই সংঘাতে মধ্যপ্রাচ্য জুড়ে প্রায় ১৭৫০ জনের বেশি মানুষের প্রাণহানি ঘটেছে।

মার্কিন সংবাদমাধ্যম দ্য আটলান্টিকের জাতীয় নিরাপত্তা বিষয়ক সংবাদদাতা ন্যান্সি ইউসুফ যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন, পেন্টাগনের প্রাথমিক অনুমিত ব্যয় প্রতিদিন এক বিলিয়ন ডলার। এই হিসাব কেবল সামরিক অপারেশনের জন্য। এর আগে, তুরস্ক ভিত্তিক সংবাদ সংস্থা আনাদোলু এজেন্সি তাদের বিশ্লেষণে উল্লেখ করেছিল যে, যুদ্ধের প্রথম চার দিনে ইরানের পাল্টা হামলায় যুক্তরাষ্ট্র প্রায় দুই বিলিয়ন ডলার মূল্যের সামরিক সরঞ্জাম হারায়।

প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ ইঙ্গিত দিয়েছেন যে, যুদ্ধ আট সপ্তাহ পর্যন্ত স্থায়ী হতে পারে। সেক্ষেত্রে দৈনিক এক বিলিয়ন ডলার হিসাবে মোট খরচ ৫৬ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। যদি যুদ্ধ সেপ্টেম্বর পর্যন্ত দীর্ঘায়িত হয়, তবে ২১৫ দিনের এই অভিযানে পেন্টাগনের প্রায় ২১৫ বিলিয়ন ডলার খরচ হতে পারে বলে মার্কিন সংবাদ মাধ্যম পলিটিকো সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) বিজ্ঞপ্তির উদ্ধৃতি দিয়ে জানিয়েছে।

বিশেষজ্ঞদের মতে, এই ব্যয় আরও বেশি হতে পারে। দুই মাসের বেশি সময় ধরে যুদ্ধ চললে করদাতাদের ওপর সরাসরি ৬৫ থেকে ৯৫ বিলিয়ন ডলারের বোঝা চাপতে পারে। এছাড়া, জ্বালানি, বাণিজ্য ঘাটতি এবং আর্থিক অস্থিতিশীলতার কারণে আরও ১১৫ বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হতে পারে, যা মোট ক্ষতির পরিমাণ ২১০ বিলিয়ন ডলারে দাঁড়াবে। এমনকি, প্রথম বোমা হামলার আগেই মধ্যপ্রাচ্যে নৌযান ও বিমান পুনঃস্থাপনের মতো প্রাথমিক সামরিক বিন্যাসে পেন্টাগনের আনুমানিক ৬৩০ মিলিয়ন ডলার খরচ হয়েছে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মোজতবা খামেনির প্রতি ইরানের প্রেসিডেন্ট ও সামরিক বাহিনীর পূর্ণ আনুগত্য

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রতিদিনের ব্যয় এক বিলিয়ন ডলার, দীর্ঘমেয়াদে শত শত কোটি ডলারের ক্ষতির আশঙ্কা

আপডেট সময় : ০৯:২৫:৫১ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬